আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত অন্তত ৪

-
-

নাইজেরিয়ায় নির্মাণাধীন বহুতল ভবন ধসে প্রাণ গেছে কমপক্ষে ৪ জনের। ধ্বংসস্তুপের নিচে এখনও আটকা পড়ে আছে বহু মানুষ।

উদ্ধার তৎপরতায় জরুরি বিভাগের সাথে কাজ করছে স্থানীয়রাও। এ পর্যন্ত ৪ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১ নভেম্বর) লাগোস শহরে স্থানীয় সময় দুপুর পৌনে তিনটার দিকে ধসে পড়ে ভবনটি। ভবনটি নির্মাণের দায়িত্বে ছিল বহুজাতিক একটি প্রতিষ্ঠান। ধসের কারণ জানা যায়নি এখনও। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে লাগোসের স্থানীয় প্রশাসন।

হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। গত কয়েক বছরে লাগোসে একাধিক ভবন ধসের ঘটনা হয়েছে। নির্মাণকাজের নীতিমালা না মানার প্রবণতা লক্ষ্য করা যায় দেশটিতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ