আন্তর্জাতিক

জলবায়ু সম্মেলনে ঘুমিয়ে পড়লেন বাইডেন! (ভিডিও)

-
-

স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬। গতকাল সোমবার এ সম্মেলনের পর্দা ওঠে। এতে যোগ দিতে স্কটিশ শহরটিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শতাধিক দেশের সরকারপ্রধান। এমন গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঘুমিয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট! এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ওই ভিডিও ক্লিপে দেখা যায়, জলবায়ু সম্মেলনে বাইডেনের চতুর্দিকে বিশ্বনেতারা বসা এবং উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণ চলছে। এর মধ্যেই ঘুমের কারণে চোখ খোলা রাখতে রীতিমতো লড়াই করতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। পরে এক সহযোগী এসে এমন বিব্রতকর পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করেন।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জ্যাক ব্রাউন ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। এতে দেখা যায়, সম্মেলনে অধিকারকর্মী এডি এনডোপুর বক্তব্যের সময় অন্তত দু’বার ঘুমিয়ে পড়েন ৭৮ বছর বয়সী জো বাইডেন। এর পরেই অবশ্য টানা ১২ মিনিট বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় সব দেশকে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ায় সবার কাছে ক্ষমা চান বর্তমান প্রেসিডেন্ট। / আলজাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ