ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চারটি আসনের উপনির্বাচনে শোচনীয় পরাজয় হলো দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। একটি আসন বাদ দিয়ে তিনটি আসনেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে অর্থাৎ, ভোটের হার ১৬ শতাংশের নিচে চলে গেছে।
দুটি আসনে অর্থাৎ, দিনহাটা ও সুন্দরবনের গোসবায় তৃণমূল কংগ্রেসের ভোট ৮০ শতাংশের ওপরে উঠেছে। দিনহাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় এক লাখ ৯০ হাজার ভোটে এবং গোসবায় তাদের প্রার্থী এক লাখ ৬১ হাজার ভোটে জিতেছেন।
তবে আসাম রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে তারা খুবই ভালো ফল করেছে। পাঁচটির মধ্যে তিনটি আসন, ভবানীপুর, মারিয়ানি ও থওরায় তারা বেশ ব্যবধানে জিতেছে। দুটি আসনে জিতেছে তাদের জোটসঙ্গী ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: