আন্তর্জাতিক

সাইবেরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

-
-

রাশিয়ার সাইবেরিয়ায় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেলারুশের ৩, রাশিয়ার ২ এবং ইউক্রেনের দুইজন নাগরিক রয়েছেন। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।

বুধবার (৩ নভেম্বর) সাইবেরিয়ার ইর্কুতস্ক শহরে বিমানটি বিধ্বস্ত হয়।

রাশিয়ার ফেডারেল এভিয়েশন এজেন্সি রোসাভিয়াতসিয়া জানিয়েছে, অ্যান্টোনভ অ্যান টুয়েলভ বিমানটি বেলারুশের মালিকানাধীন ছিল। ইরখুটস্ক শহর পার হবার পর রাডারের বাইরে চলে যায় এটি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের সাথে। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল এলাকায় পড়ে আগুন ধরে যায় বিমানটিতে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সার্বিয়ার স্থানীয় কর্তৃপক্ষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ