আন্তর্জাতিক

বার্ড ফ্লু আতঙ্কে ফ্রান্সে পোল্ট্রি লকডাউনের নির্দেশ

-
-

অতিথি পাখির মাধ্যমে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে ফরাসি কৃষকদেরকে তাদের হাঁস-মুরগী ঘরের ভিতরে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনের সূত্রে জানা যায়, গত সপ্তাহে নেদারল্যান্ডসের একটি পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু সংক্রামক এইচ৫ শনাক্ত হওয়ার প্রেক্ষিতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ৩৬,০০০ পাখি মেরে ফেলার পর ফ্রান্সে অনুরূপ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, পরিযায়ী পাখিদের যাত্রাপথে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ফ্রান্সে ঝুঁকি বেড়েছে।

ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগস্ট মাস থেকে ইউরোপে বন্য পাখি ও হাঁস-মুরগির খামারে ১৩০টি বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। তবে ফ্রান্সের পেশাদার পোল্ট্রি খামারীদের মধ্যে এখনও পর্যন্ত কোনো সংক্রমণ দেখা দেয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ