আন্তর্জাতিক

বার্লিনে দূতাবাসের বাইরে রুশ কূটনীতিকের মরদেহ উদ্ধার

-
-

জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত রাশিয়ার দূতাবাস ভবনের বাইরে রাশিয়ান এক কূটনীতিকের মরদেহ উদ্ধার করার খবর প্রকাশ্যে এসেছে। গত ১৯ অক্টোবর ওই কূটনীতিকের মরদেহ উদ্ধার হলেও স্থানীয় সময় গতকাল শুক্রবার (৫ নভেম্বর) ঘটনাটি প্রকাশ পায়। দেশটির দ্য স্পাইজেল ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহত ওই কূটনৈতিক দূতাবাস ভবনটির উপরের তলা থেকে পড়ে মারা গেছেন, প্রাথমিকভাবে এমন ধারণা করলেও, কিভাবে তাঁর মৃত্যু হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি।

রাশিয়ার বার্লিন দূতাবাস ঘটনাটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করলেও আনুষ্ঠানিকভাবে ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি। এদিকে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।

স্পাইজেলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির বয়স ৩৫ বছর এবং তিনি রুশ দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। অপর একটি সূত্র অনুসন্ধানী, ওই ব্যক্তি রাশিয়ার এফএসবি গোয়েন্দা সংস্থার সেকেন্ড সার্ভিসের উপ-পরিচালকের ছেলে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ