প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৭ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫ হাজার ২০১ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৭০০ জন।
শনিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৫৩ হাজার ৮০২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৫৮৮ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫১৪ জন।
করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ১১২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার ৪৫৮ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ১০ লাখ ৫৪ হাজার ৬৬০ জন।
তালিকায় ৩০ নম্বরে থাকা বাংলাদেশে মারা গেছেন ২৭ হাজার ৮৮৭ জন।