আন্তর্জাতিক

সিয়েরা লিওনে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯১

-
-

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৯১ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও কয়েক ডজন। শনিবার (০৬ নভেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার রাজধানী ফ্রিটাউনের এক ব্যস্ত জংশনে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাংকারের সাথে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে সেখানে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করলেও বিস্ফোরণে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে গুজব ছড়িয়েছে। যদিও এখন পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা জানা যায়নি।

তবে দেশটির রাষ্ট্রায়ত্ত মর্গের ব্যবস্থাপক রয়টার্সকে বলেছেন, তারা এখন পর্যন্ত ৯১ জনের মরদেহ পেয়েছেন।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ব্রিমা বুরেহ সেসে অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে বলেছেন, আমরা অনেক পোড়া মৃতদেহ পেয়েছি। এটি একটি ভয়ানক দুর্ঘটনা।

অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিগুলিতে দেখা গেছে, খারাপভাবে দগ্ধ হয়ে অনেকে ফ্রিটাউনের রাস্তায় পড়ে আছে।

দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো টুইট করে বলেছেন, যেসব পরিবার প্রিয়জনদের হারিয়েছে এবং এর ফলে যারা পঙ্গু হয়েছে তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। আমার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা করার জন্য সবকিছু করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ