ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে চার নবজাতকের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ভোপালের কামালা নেহরু শিশু হাসপাতালের নবজাতক ইউনিটে গতকাল সোমবার রাতে আগুন ধরে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার রাত ৯টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় আগুন ধরে যায়। তৃতীয় তলায় একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছে। ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের আট থেকে ১০ জনের একটি দল পৌঁছে যায়। ফাতেহগড় ফায়ার স্টেশনের ইনচার্জ জুবের খান এসব তথ্য জানান।
এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিহত নবজাতকদের পরিবারের জন্য চার লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিভাগের প্রধান সচিব মোহাম্মদ সুলেইমান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: