নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি একটি স্কুলে আগুন লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ শিশুর। দগ্ধ ১৩ জনের মধ্যে চারজনের অবস্থাও গুরুতর।
সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে। এ ঘটনায় মঙ্গলবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন মারাদি শহরের মেয়র চাইবো আবু বকর।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজার। নানান প্রতিকূলতা সত্ত্বেও দেশটি খড় ও কাঠের শেড নির্মাণ করে স্কুলভবনের ঘাটতি মেটানোর চেষ্টা করে যাচ্ছে। অনেকসময় শিশুদের মাটিতে বসেই পড়ালেখা করতে দেখা যায়। / বিবিসি, এনডিটিভি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: