গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্য বেড়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৬ হাজার ৪৮০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ১৯৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিলো ৫ হাজার ৪৮০ জনের এবং শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৬৬ হাজার ৬৫৬ জন।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস-এর তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫০ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ১ লাখ ২৭ হাজার।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ১ লাখ ২৭ হাজার ৪০৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখ ৭০ হাজার ৮৬৫ জন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৭৪ লাখ ৩৮ হাজার ৫৭৬ জন এবং মারা গেছেন ৭ লাখ ৭৬ হাজার ৩৯৪ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় এবং মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪৫৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৬১ হাজার ৩৪৭ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯ হাজার ৬০২ জন।