আন্তর্জাতিক

মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করল হুতি বিদ্রোহীরা

-
-

ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে মার্কিন নির্মিত স্ক্যানঈগল নামে একটি ড্রোন ভূপাতিত করেছে হুতি বিদ্রোহীরা। দেশটির হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের হয়ে কাজ করা এই ড্রোনটি ধ্বংস করে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এই তথ্য জানান।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকালের দিকে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি ভূপাতিত করে। সে সময় ড্রোনটি মারিব প্রদেশের আল-জুবাহ এলাকায় গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল। জেনারেল সারিয়ি তার নিজের টুইটার পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী খুব শিগগিরি ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রকাশ করবে। উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর ইয়েমেনের সেনারা মারিব প্রদেশ থেকে সৌদি জোটের আরও একটি স্ক্যানঈগল ড্রোন ভূপাতিত করেছিল। / পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ