আন্তর্জাতিক

৩০ বছর ধরে হাসপাতালে টয়লেটের পানি পান করেছেন রোগীরা!

-
-

প্রায় ৩০ বছর ধরে হাসপাতালের বাথরুমের পানি খেয়েছেন রোগীরা। ওই হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীরা আরও বেশি ভুক্তভোগী। অবিশ্বাস্য মনে হলেও জাপানের এক হাসপাতালে এ ঘটনা ঘটেছে। গেলো ২০ অক্টোবর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। এরপর ঘটনা জানাজানি হলে স্থানীয় এক গণমাধ্যমে বিষয়টি উঠে আসে।

জাপানের সুইতায় ওসাকা বিশ্বাবিদ্যালয়ের হাসপাতাল বছরের পর বছর এ ঘটনা ঘটেছে। ১৯৯৩ সালে খোলা হয়েছে এই হাসপাতাল। বিষয়টি নিয়ে তদন্তের পর দেখা গিয়েছে, মেডিক্যাল বিভাগের প্রায় ১২০টি পানির কলে ভুল পাইপের সংযোগ ছিল। যার কারণে বাথরুমে ব্যবহারের পানি খেতে হয়েছে রোগী থেকে চিকিৎসক, নার্স এবং ওই বিভাগে কর্মরত অন্য কর্মীদেরও।

হাসপাতালে নতুন পানি পরিশোধন প্ল্যান্ট তৈরির সময় এ বিষয়টি নজরে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এরইমধ্যে পাইপগুলি বদলানোও হয়েছে।

সংবাদ সম্মেলন করে ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট কাজুহিকো নাকাতানি সকলের নিকট ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমি অত্যন্ত দুঃখিত যে উন্নত চিকিৎসা সেবা প্রদানকারী এই হাসপাতালটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ