আন্তর্জাতিক

জলবায়ু সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র

-
-

গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনে আশ্চর্যজনক ঘোষণায় চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকে জলবায়ু সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে।

বিশ্বের দুটি বৃহত্তম কার্বন- ডাই-অক্সাইড নির্গতকারী দেশ যৌথ ঘোষণায় কাজ করার প্রতিশ্রুতি দিল। ঘোষণায় বলা হয়েছে, উভয় পক্ষই ২০১৫ সালের প্যারিস চুক্তিতে নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লক্ষ্য অর্জনের জন্য ‘একত্রে কাজ করতে তাদের দৃঢ় প্রতিশ্রুতির কথা স্মরণে রাখবে’।

ওই লক্ষ্য অর্জনের পথে যে উল্লেখযোগ্য ফাঁক রয়েছে তা বন্ধ করার জন্য ধাপে ধাপে প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে দুই দেশের ঘোষণায়।

বিজ্ঞানীরা বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা গেলে তা মানবজাতিকে জলবায়ুর সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে সাহায্য করবে।

বিশ্ব নেতারা ২০১৫ সালে ব্যাপক নির্গমন হ্রাসের মাধ্যমে ১.৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিশ্বকে উষ্ণতা বৃদ্ধি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ