আন্তর্জাতিক

ইসরায়েলের ৬টি ক্ষেপনাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

-
-

সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের আটটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি ভূপাতিত করেছে সিরিয়া। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সিরিয়ায় অবস্থিত রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারের উপ প্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত একথা জানান।

গত সোমবার স্থানীয় সময় রাত ৮টা ১৬ থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের ছয়টি এফ-১৫ জঙ্গিবিমান লেবাননের আকাশ থেকে সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে সিরিয় সেনাদের অবস্থান লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এ সময় বিমান থেকে আটটি গাইডেড মিসাইল হোমস প্রদেশের সামরিক অব্স্থান লক্ষ্য করে নিক্ষেপ করে।

এ ব্যাপারে অ্যাডমিরাল কুলিত জানান, রুশ নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পানৎশির-এস এবং বাক-এম২ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ছয়টি ক্ষেপণাস্ত্র সফলতার সঙ্গে সিরিয়ার সেনারা ভূপাতিত করেছে। রুশ সারমরিক কর্মকর্তারা জানান, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কারো প্রাণহানি হয়নি। / পার্সটুডে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ