আন্তর্জাতিক

কারাগারে বিয়ে করতে চলেছেন অ্যাসাঞ্জ

স্টেলা মরিস
স্টেলা মরিস

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে তার সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে।

২০১১ সালে অ্যাসাঞ্জ যখন লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তখন আইনজীবী হিসেবে কাজ করার সময় স্টেলা মরিসের সঙ্গে অ্যাসাঞ্জের পরিচয় হয়। গত বছর সানডে মেইলের এক সাক্ষাত্কারে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী স্টেলা জানায় যে ২০১৫ সাল থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্ক এবং তাদের দুটি ছেলে আছে। তিনি আরো বলেন যে অ্যাসাঞ্জ ভিডিও লিঙ্কের মাধ্যমে তাদের উভয় ছেলের জন্ম দেখেছিলেন এবং তারা দূতাবাসে তাদের বাবার সাথে দেখা করেছে।

৫০ বছর বয়সী অ্যাসাঞ্জ গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। বিয়ের খরচ নিজেদের বহন করার শর্তে কারা গভর্নর অ্যাসাঞ্জের আবেদন পর্যালোচনা করে অনুমতি দিয়েছেন। কারাগারে বসেই আইন অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন অ্যাসাঞ্জ ও মরিস।

২০১০ সালে ইরাকে মার্কিন সৈন্য কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যার ভিডিও ফাঁসের পর অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। এ ছাড়া যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নথি অর্জন ও ফাঁস এবং আফগান ও ইরাক যুদ্ধ নিয়ে মার্কিন গোপন নথি ফাঁসের অভিযোগে তার বিচার করতে চায় যুক্তরাষ্ট্র। ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে বেলমার্শ কারাগারে পাঠায় পুলিশ। এখনো সেখানে আছেন তিনি। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ