আন্তর্জাতিক

হিউস্টন কনসার্টে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯

হিউস্টন কনসার্টে পদদলিত হয়ে মৃত
হিউস্টন কনসার্টে পদদলিত হয়ে মৃত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। গত সপ্তাহে টেক্সাসে একটি র‌্যাপ কনসার্টের মঞ্চে ভিড়ের মধ্যে আটকে থাকা এক ২২ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্র গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করায় ঘটনা মৃতের সংখ্যা বেড়েছে।

এছাড়াও আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উৎসবস্থলেই তিনশ' মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কনসার্টটিতে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিতি ছিলেন। লাইভস্ট্রিমে দেখা যায়, হঠাৎ একটি অ্যাম্বুলেন্স কনসার্টস্থলে এলে র‍্যাপ তারকা ট্রাভিস স্কট তার পরিবেশনা বন্ধ করেন।

হিউস্টনের ফায়ার সার্ভিসের প্রধান স্যাম পেনা বলেছেন, শুক্রবার রাত ৯টা থেকে সোয়া ৯টার দিকে লোকজন মঞ্চের সামনে যেতে হুড়োহুড়ি শুরু করলে মানুষের চাপে এ ঘটনা ঘটেছে। অনেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

সংগীত উৎসবটি শুক্রবার শুরু হয়ে শনিবার পর্যন্ত হওয়ার কথা ছিল। হতাহতের ঘটনার ফলে সংগীত আয়োজনের দ্বিতীয় দিনের কার্যক্রম স্থগিত করা হয়। / আল-জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ