আন্তর্জাতিক

ইকুয়েডরে কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে নিহত অন্তত ৬৮

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষ / WION
ইকুয়েডরে কারাগারে সংঘর্ষ / WION

ইকুয়েডরের একটি কারাগারে বন্দীদের মধ্যে দাঙ্গায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ২৫ জন।

শনিবার ইকুয়েডরের প্রসিকিউটর কার্যালয় জানায়, শুক্রবার সন্ধ্যায় গুয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে দাঙ্গা শুরু হয়েছিল। কারা অভ্যন্তরে প্রবেশ করে পুলিশ কৌশলগত ইউনিট জানিয়েছে, সেখানে বন্দুক এবং বিস্ফোরক খুঁজে পাওয়া গেছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, তাঁর সরকার শুধু কারাগারই নয় ইকুয়েডরের মাদক পাচারকারীদের অঞ্চলেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। গুইলারমো মাদক পাচারের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে আগের সরকারের ব্যর্থতার কথা বলেন। তিনি বলেন, দেশে মাদকের ক্রমবর্ধমান ব্যবহার মোকাবেলা করতে এক দশকেরও বেশি সময় লাগবে। অপরাধ চক্রের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ইকুয়েডরকে তার সশস্ত্র বাহিনী এবং পুলিশকে শক্তিশালী করতে প্রতিবেশী কলম্বিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ থেকে আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজন হবে।

দেশটির কারা কর্মকর্তারা বলেন, ইকুয়েডরের কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে ৯ হাজার বেশি বন্দী থাকার ব্যবস্থা করা হয়েছে। লিটোরাল পেনিটেনশিয়ারিতে ধারণক্ষমতা ৫ হাজার ৩০০ হলেও সেখানে সাড়ে ৮ হাজার বন্দী রয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে দেশটির একটি কারাগারে সংঘর্ষে শতাধিক বন্দী মারা যায়। চলতি বছর দেশটির কারাগারগুলোতে প্রায় তিনশ বন্দী মারা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ