আন্তর্জাতিক

লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে লড়বেন গাদ্দাফির ছেলে

সাইফ আল-ইসলাম গাদ্দাফি, মুয়াম্মার গাদ্দাফির ছেলে / The Washington Post
সাইফ আল-ইসলাম গাদ্দাফি, মুয়াম্মার গাদ্দাফির ছেলে / The Washington Post

২০১১ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নিহত লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে নিবন্ধিত করেছেন।

মুয়াম্মার গাদ্দাফির জীবিতকালে সাইফকেই তাঁর উত্তরাধিকারী মনে করা হতো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, সাইফ আল-ইসলাম নির্বাচনি একটি পোস্টারের সামনে বসে আছেন, এবং প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করছেন। তাঁর মুখে দেখা যাচ্ছে কাঁচাপাকা দাড়ি এবং পরনে বাদামি রঙের লিবিয়ার ঐতিহ্যবাহী পোশাক।

সাইফ আল-ইসলাম ক্যামেরার দিকে তাকিয়ে পবিত্র কোরানের দুটি আয়াতের কিছু অংশের উদ্ধৃতি দেন। তিনি বলেন, ‘আল্লাহর ইচ্ছাই সব সময় পূরণ হয়, যদিও অবিশ্বাসীরা তা পছন্দ করে না।’

মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় সংঘাত চলছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, ২৪ ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। জাতিসংঘ এবং বিশ্বের শক্তিধর দেশগুলো সতর্ক করে দিয়েছে যে, এ নির্বাচন কেউ বানচাল করার চেষ্টা করলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

গাদ্দাফির শাসনের পতনের পর একটি মিলিশিয়া বাহিনীর হাতে ধরা পড়েন সাইফ আল-ইসলাম। তারা তাঁকে ছয় বছর আটক করে রেখেছিল।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাইফ আল-ইসলামকে একটি আদালত ২০১৫ সালে মৃত্যুদণ্ডও দিয়েছিলেন এবং লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গেলে তাঁকে হয়তো গ্রেপ্তার বা অন্য কোনো বিপদের মুখে পড়তে হবে।

এসব সত্ত্বেও ধীরে ধীরে সাইফ আল-ইসলাম প্রকাশ্যে আসছেন। কিছুদিন আগে দ্য নিউইয়র্ক টাইমসে তাঁর একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়।

রয়টার্সের এক প্রতিবেদন বলছে, লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়া সাইফ আল-ইসলাম অনর্গল ইংরেজি বলেন এবং পশ্চিমা মহলে একসময় তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তবে, ২০১১ সালের ঘটনাবলীর সময় বাবার পক্ষ নেওয়ার পর তাঁর সে ভাবমূর্তি অনেকটাই বদলে যায়। আন্তর্জাতিক অপরাধ আদালত এখনও তাঁকে যুদ্ধাপরাধের দায়ে খুঁজছে।

সাইফ আল-ইসলামের প্রার্থীতার খবর সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ