আন্তর্জাতিক

বাইডেন-শি জিনপিং বৈঠক আজ

বাইডেন-শি জিনপিং / Republic World
বাইডেন-শি জিনপিং / Republic World

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ সোমবার (১৫ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছেন। ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বৈঠকের মাধ্যমে বিশ্বের দুই বড় অর্থনীতির দেশের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে তা কিছুটা প্রশমিত হতে পারে। এটি বাইডেন প্রশাসনের অধীনে সবচেয়ে বিস্তৃত বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। দুই নেতা দায়িত্বশীলভাবে প্রতিযোগিতা পরিচালনা করার উপায় নিয়ে আলোচনা করবেন।

করোনাভাইরাসের উৎস অনুসন্ধান থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র কাযক্রম বিস্তৃতির বিষয়ে গত দুই বছর ধরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন চলছে।

মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস এই সংকট থেকে উত্তরণের জন্য সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হচ্ছে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে বসা। এর প্রস্তুতি হিসেবে গত ৯ সেপ্টেম্বর জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে আলাপ করেছিলেন বাইডেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ