আন্তর্জাতিক

কাবুলে তালেবানদের সামরিক কুচকাওয়াজ

তালেবানদের সামরিক কুচকাওয়াজ
তালেবানদের সামরিক কুচকাওয়াজ

আমেরিকার তৈরি সাঁজোয়া যান এবং রাশিয়ান হেলিকপ্টার ব্যবহার করে তালেবান বাহিনী রবিবার কাবুলে একটি সামরিক কুচকাওয়াজ করেছে। এর মধ্যদিয়ে বিদ্রোহী বাহিনী থেকে নিয়মিত স্থায়ী সেনাবাহিনীতে তালেবানের রূপান্তর সামনে এলো।

তালেবানরা দুই দশক ধরে বিদ্রোহী যোদ্ধা হিসাবে কাজ করেছিল কিন্তু তাদের বাহিনীকে পুনর্গঠন করার জন্য আগস্টে পশ্চিমা-সমর্থিত সাবেক সরকার পতনের সময় ফেলে যাওয়া অস্ত্র ও সরঞ্জামের বিশাল মজুত এখন ব্যবহার করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি জানান, কুচকাওয়াজটি মূলত সদ্য প্রশিক্ষিত ২৫০ জন সেনার গ্রাজুয়েশন অর্জনের সাথে সম্পর্কিত।

সামরিক ওই মহড়ায় মার্কিন-তৈরি কয়েক ডজন এম ওয়ান ওয়ান সেভেন সাঁজোয়া যান, এম আই-১৭ হেলিকপ্টার টহল দিয়ে অংশ নেয়। পাশাপাশি, অনেক সেনার হাতে আমেরিকার তৈরি এম-৪ এসল্ট রাইফেল দেখা যায়।

এদিকে তালেবান কর্মকর্তারা বলেছেন যে প্রাক্তন আফগান ন্যাশনাল আর্মির পাইলট, মেকানিক এবং অন্যান্য বিশেষজ্ঞদের একটি নতুন বাহিনীতে একীভূত করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ