আন্তর্জাতিক

বন্দুকধারীদের হামলায় বুরকিনা ফাসোতে পুলিশসহ নিহত ২০

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলা / theindependentbd
বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলা / theindependentbd

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় পুলিশ সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জনই পুলিশ। তবে একজন সাধারণ নাগরিকও রয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে এ এলাকার সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছে দেশটির সরকার। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিমে কোন রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ইনাটাতে সোনার খনির কাছে একটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। এটি একটি বর্বরোচিত হামলা। পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছে। ঘটনাস্থল থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ২০১৫ সালে বুরকিনা ফাসোতে সংঘাত ছড়িয়ে পড়ে। তারপর থেকে সশস্ত্র বাহিনীর ওপর যে হামলা হয়েছে তার মধ্যে এটি অনেক ভয়াবহ ছিল।

নাইজার ও মালিতে এক ভয়াবহ হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার দুইদিন পরই এ হামলার খবর এল।

সম্প্রতি সীমান্ত এলাকায় আল-কায়দা ও আইএসের হামলা তীব্রতর হয়েছে। যদিও ওই এলাকায় হাজার হাজার জাতিসংঘকর্মী আঞ্চলিক ও পশ্চিমা সৈন্যের উপস্থিতি রয়েছে। সরকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ