আন্তর্জাতিক

যুক্তরাজ্যে গাড়িতে বিস্ফোরণে নিহত ১, আটক ৩

যুক্তরাজ্যে গাড়িতে বিস্ফোরণ / BBC
যুক্তরাজ্যে গাড়িতে বিস্ফোরণ / BBC

যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় শহর লিভারপুলে একটি হাসপাতালের বাইরে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর সন্ত্রাস আইনে তিনজনকে আটক করেছে লিভারপুল পুলিশ।

গতকাল রোববার হতাহতের এ ঘটনা ঘটে বলে আজ সোমবার জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, লিভারপুলে নারীদের হাসপাতালের বাইরে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তাতে দুজন হতাহত হয়েছেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি। যিনি আহত হয়েছেন তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কাউন্টার টেরোরিজম পুলিশ নর্থ ওয়েস্টের গোয়েন্দারা জানিয়েছেন, শহরের কেনসিংটন এলাকা থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। যুক্তরাজ্য পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ২৯, ২৬ এবং ২১ বছর বয়সী তিনজনকে গাড়িতে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে মার্সিসাইড পুলিশের সঙ্গে কাজ করছেন কাউন্টার টেরোরিজম পুলিশ নর্থ ওয়েস্টের গোয়েন্দারা। নিরাপত্তা পরিষেবা এমআই-১৫ তাদের সাহায্য করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ