মার্কিন কংগ্রেস ভবনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার রেশ এখনো কাটেনি। ক্যাপিটল দাঙ্গা বলে পরিচিত সেই ঘটনায় এবার আত্মসমর্পণ করেছেন ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা স্টিভ ব্যানন।
হামলা সম্পর্কে প্রমাণ দিতে অস্বীকার করার পর তিনি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপিটল দাঙ্গার ঘটনায় গেল শুক্রবার মার্কিন বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে স্টিভ ব্যাননকে অভিযুক্ত করে।
গতকাল সোমবার ৬৭ বছর বয়সী স্টিভ ব্যানন এফবিআইয়ের ওয়াশিংটনের ফিল্ড অফিসে এসে আত্মসমর্পণ করেন। অভিযোগ প্রমাণিত হলে এক লাখ ডলার জরিমানা ও এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন স্টিভ ব্যানন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: