আন্তর্জাতিক

আজারবাইজানের সাথে সীমান্ত সহিংসতায় আর্মেনিয়ার ১৫ সেনা নিহত

আজারবাইজানের সাথে আর্মেনিয়ার সীমান্ত সংঘর্ষ
আজারবাইজানের সাথে আর্মেনিয়ার সীমান্ত সংঘর্ষ
আজারবাইজানের সাথে নতুনভাবে সীমান্ত সহিংসতায় প্রাণ হারালেন আর্মেনিয়ার ১৫ সেনাসদস্য। আরও ১২ জনকে করা হয়েছে বন্দি। মঙ্গলবার (১৬ নভেম্বর) আর্মেনীয় পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি জানায় প্রাণহানির এই তথ্য। দুটি কমব্যাট পজিশন দখলের পাশাপাশি দুই সেনাসদস্য আহত হওয়ার তথ্য দিয়েছে আজারবাইজান। প্রতিবেশী দু’দেশই পরবর্তীতে রাশিয়ার প্রস্তাবিত অস্ত্রবিরতিতে রাজি হয়। আজারবাইজানের অভিযোগ, গেলো কয়েকদিন ধরেই সীমান্ত এলাকাগুলোয় উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলো আর্মেনিয়া। হামলার উদ্দেশ্যে ঘটিয়েছে অনুপ্রবেশও। যা স্বীকার করতে রাজি নয় দেশটি। গেলো বছরই বিতর্কিত ‘নাগোরনো-কারাবাখ’ অঞ্চলের দখলকে ঘিরে ৪৪ দিন ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ হয়। যেখানে প্রাণ হারান ছয় হাজারের বেশি মানুষ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ