আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী

বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ । মঙ্গলবার (১৬ নবেম্বর) দিবগত গভীর রাতে জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ এর পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৯৫ জনের কোনো বৈধ কাগজ নেই। এদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪৩ জন নারী।

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন জানয়েছেন, বাংলাদেশি ছাড়াও আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছে ।

তবে অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা এ রিপোর্ট লিখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

আটকদের বেশিরভাগই নির্মাণ সাইটে পরিচ্ছন্নতা ও শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

তাদের বিষয়ে তদন্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ