আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের ধনী রাষ্ট্র চীন

চীনের পণ্য রপ্তানী
চীনের পণ্য রপ্তানী

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন। গত দুই দশকে বৈশ্বিক সম্পদ তিনগুণ বেড়েছে, যার নেতৃত্ব দিয়েছে দেশটি।

ম্যাকিনসে গ্লোবাল ইনস্টিটিউটের এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৬০ শতাংশের বেশি বৈশ্বিক আয়ের প্রতিনিধিত্বকারী ১০টি দেশের জাতীয় আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করে পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি অ্যান্ড কোম্পানি এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী মোট সম্পদের পরিমাণ ৫১৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০০০ সালে এ সংখ্যা ছিল ১৫৬ ট্রিলিয়ন ডলার। সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে এক-তৃতীয়াংশের অবদান চীনের। ২০০০ সালে চীনের মোট সম্পদ যেখানে ছিল মাত্র ৭ ট্রিলিয়ন ডলার, বর্তমানে তা দাঁড়িয়েছে ১২০ ট্রিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের মোট সম্পদের পরিমাণ ৯০ ট্রিলিয়ন ডলার। বিশ্বের বড় এ দুই অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মোট সম্পদের দুই তৃতীয়াংশই ধনী ১০ শতাংশ পরিবারের কব্জায়।

২০০০ থেকে ২০২০ সালের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ বৃদ্ধি পাওয়া শীর্ষ দশের বাকি দেশগুলো যথাক্রমে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মেক্সিকো ও সুইডেন।

ম্যাককিনসির মতে, গত দুই দশকে সম্পদের এই ঊর্ধ্বগতি বিশ্বের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে, সুদের হার হ্রাসের ফলে সম্পত্তির দাম বেড়ে যাওয়া তাতে ইন্ধন যুগিয়েছে।

আয়ের তুলনায় সম্পদের দাম তাদের দীর্ঘমেয়াদী গড়ের চেয়েও প্রায় ৫০ শতাংশ বেশি বলে দেখতে পেয়েছে পরামর্শক প্রতিষ্ঠানটি; এটাই সম্পদের এমন ‍বৃদ্ধির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছে। এর নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ