আন্তর্জাতিক

আফগান পররাষ্ট্রমন্ত্রীর খোলা চিঠি

আটক অর্থ ছেড়ে দিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার দেশের আটক অর্থ অবিলম্বে ছেড়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার মার্কিন কংগ্রেসের প্রতি লেখা এক খোলা চিঠিতে এ আহ্বান জানিয়ে বলেছেন, আফগানিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকটের সম্মুখীন এবং এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বিদেশে আটকে পড়া অর্থ ফেরত আসা জরুরি।

মুত্তাকির খোলা চিঠিতে বলা হয়েছে, “আমেরিকা আফগানিস্তানের জনগণের টাকা আটকে রাখার কারণে এদেশের মানুষ খাদ্য ও ওষুধ সংকটের সম্মুখীন। এ বিষয়টির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং এ অর্থ ফেরত দেয়া না দেয়ার ওপর এখন আমেরিকার জনগণ ও সরকারের সম্মান রক্ষার বিষয়টি নির্ভর করছে।”

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর মার্কিন সরকার দেশটির শত শত কোটি ডলার অর্থ জব্দ করেছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রীর চিঠিতে আরো বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি আফগান জনগণের টাকা আটকে রেখে কোনো সমস্যার সমাধান হবে না এবং আমেরিকার জনগণও বিদেশি টাকা আটকে রাখার পক্ষপাতী নয়।কাজেই মার্কিন সরকারের উচিত আমাদের অর্থ ছেড়ে দেওয়া।”

আমির খান মুত্তাকির চিঠিতে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে দেশটির কৃষি, শিল্প ও খনিজ সম্পদ খাতে পুঁজি বিনিয়োগ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আফগানিস্তানের অর্থ ছেড়ে না দিলে গোটা বিশ্বকে নতুন করে আফগান শরণার্থীর ঢল মোকাবিলা করতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ