আন্তর্জাতিক

ইরান ফের ইউরোনিয়ামের মজুদ বৃদ্ধি করছে: আইএইএ

ইরানের পারমাণবিক স্থাপনা / CNN
ইরানের পারমাণবিক স্থাপনা / CNN

জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) বুধবার জানিয়েছে, ইরান ফের তাদের উচ্চ সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ বৃদ্ধি করেছে। ২০১৫ সালের চুক্তি রক্ষায় প্রচেষ্টা শুরু করার নির্ধারিত আলোচনার মাত্র কয়েকদিন আগে এমন প্রতিবেদন প্রকাশ করা হলো। খবর এএফপি’র।

বার্তা সংস্থা এএফপি’র হাতে আসা এক প্রতিবেদন অনুযায়ী আইএইএ ধারণা করছে, ইরানের অতি সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ ২,৪৮৯.৭ কিলোগ্রাম। এ পরিমাণ ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইউরোনিয়াম সীমিত রাখার সীমার চেয়ে অনেক গুণ বেশি।

আইএইএ’র পরিচালনা বোর্ডের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আগামী সপ্তাহে এ বৈঠকে বসার কথা রয়েছে। ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সম্পাদিত ২০১৫ সালের পরমাণু চুক্তি রক্ষায় আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় আলোচনা শুরু করতে কূটনীতিকদের প্রস্তুতির অংশ হিসেবে তারা এ বৈঠকে বসতে যাচ্ছেন।

ইরানের সাথে করা এ আন্তর্জাতিক পরমাণু চুক্তির বর্তমান অংশীদার দেশ ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া ওই আলোচনায় অংশ নেবে। এ চুক্তি থেকে বেরিয় যাওয়ায় যুক্তরাষ্ট্র পরোক্ষাভাবে এতে যোগ দেবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ