আন্তর্জাতিক

কমালা হ্যারিস দেড় ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্রের ১ম নারী প্রেসিডেন্ট হয়েছিলেন

কমালা হ্যারিস, ভাইস-প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র / BBC
কমালা হ্যারিস, ভাইস-প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র / BBC

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন নারী হিসাবে প্রায় দেড় ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

এই সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও পারমাণবিক শক্তির নিয়ন্ত্রক।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে যান, তখন তিনি ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে দেশের সর্বময় ক্ষমতা দিয়ে যান।

শুক্রবার একটি নিয়মিত কলোনোস্কোপি করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে অ্যানেস্থেশিয়া দেয়া হয়।

সেই সময় প্রায় ৮৫ মিনিটের জন্য যুক্তরাষ্ট্রের দায়িত্ব থাকে ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিসের হাতে।

ওই পরীক্ষার পর মি. বাইডেনের চিকিৎসকরা একটি বিবৃতিতে জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন এবং তার দায়িত্ব পালনে সক্ষম।

প্রেসিডেন্ট জো বাইডেনের ৭৯তম জন্মদিনের প্রাক্কালে এই স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, হোয়াইট হাউজের ওয়েস্ট উইং থেকে মিসেস হ্যারিস তার দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন নারী এবং প্রথম দক্ষিণ-এশীয় আমেরিকান হিসাবে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমালা হ্যারিস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ