আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে লকডাউনবিরোধী বিক্ষোভ-সংঘর্ষ, আহত ৭

নেদারল্যান্ডসে লকডাউনবিরোধী বিক্ষোভে পুলিশের তৎপরতা
নেদারল্যান্ডসে লকডাউনবিরোধী বিক্ষোভে পুলিশের তৎপরতা

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ায় নেদারল্যান্ডসে তিন সপ্তাহের লকডাউন ও বিধিনিষেধ আরোপ করেছে ডাচ সরকার। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বিক্ষোভ করেছে মানুষ। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। অনেকে গ্রেপ্তারও হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার নেদারল্যান্ডসের রোটেরডাম শহরে কয়েকশ' মানুষ বিক্ষোভ মিছিল বের করে। এ মিছিলে পুলিশ বাধা দিলে তা সহিংস রূপ নেয়। খবর দ্য গার্ডিয়ানের

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। এসময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় ডাচ পুলিশ। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। শহরটির রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

রোটেরডাম পুলিশের মুখপাত্র প্যাট্রিকা ওয়েলস জানিয়েছেন, বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠেছিল। সাধারণ মানুষের প্রাণহানির শঙ্কা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালিয়েছে। এতে সাতজন আহত হয়েছেন। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ