সৌদি আরবের বেশ কয়েকটি শহরে শনিবার ১৪টি ড্রোন হামলার দাবি করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ ঘটনার পর সৌদি জোট ইয়েমেনে হুথিদের ১৩টি লক্ষ্যবস্তুকে সৌদি নেতৃত্বাধীন জোট পাল্টা হামলা চালিয়েছে।
হুথির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এক সংবেদ সম্মেলনে বলেন, তারা সৌদি আরবের জেদ্দায় অ্যারামকোর তেল শোধনাগারে হামলা চালিয়েছে। সেই সাথে রিয়াদ, জেদ্দা, আবহা,জিজান ও নিজরান তাদের লক্ষ্যবস্তু ছিলো।
সারি আরও বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন ও ইয়েমেনে তাদের আধিপত্য ও অপরাধ ঠেকাতে এ হামলা চালানো হয়েছে
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা প্রায় সময়ই সৌদির বিভিন্ন অঞ্চলে রকেট ও ড্রোন হামলার দাবি করে আসছে। সম্প্রতি সৌদি জোটের হামলার প্রতিশোধ নিতেই এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের সরকারকে উৎখাত করে দেশটির বেশিরভাগ অংশ দখলে নেয়। ২০১৫ সালে সংকট আরো বেশি হয়। বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেনে শুরু হয় যুদ্ধ।