আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় নিহত ১

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপা
যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপা

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। অভিযুক্ত গাড়ি চালকেকে এরইমধ্যে আটক করা হয়েছে।

স্থানীয় সময় রোববার বিকেলে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলউকি থেকে ২০ মাইল পশ্চিমে উয়াওকেশা শহরের জনাকীর্ণ একটি ক্রিসমাস প্যারেডে এই ঘটনা ঘটে।

উয়াওকেশা শহরের পুলিশ প্রধান ড্যান থম্পসন জানিয়েছেন,‘লাল রংয়ের একটি এসইউভি গাড়ি রোববার বিকেলে হঠাৎই জনাকীর্ণ ক্রিসমাস প্যারেডে উপরে উঠে যায়। এ ঘটনায় ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।“

ঘটনাস্থলের পাশেই অবস্থিত ক্যারল ইউনিভার্সিটি। এ ঘটনার কারণে এখন বিশ্ববিদ্যালয় ও এর ক্যাম্পাস লকডাউন করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সবাইকেই যার যার স্থানে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আপাতত কোনো হুমকি নেই, তারপরেও শহর ও এর আশপাশের এলাকার মানুষকে বাড়িতে বা নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শই দিচ্ছে পুলিশ। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ