আন্তর্জাতিক

বুলগেরিয়ার বাসে আগুন লেগে নিহত ৪৫

বুলগেরিয়ার বাসে আগুন
বুলগেরিয়ার বাসে আগুন

বুলগেরিয়ার পশ্চীমাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন লেগে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ জানিয়েছেন, বাসটি দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। দগ্ধ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। মৃত্যুদের মধ্যে অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ