আন্তর্জাতিক

ইয়েমেনে ১৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে; শঙ্কা জাতিসংঘের

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সংস্থা ইউএনডিপি
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সংস্থা ইউএনডিপি

চলমান যুদ্ধ সংঘাত ও মানবিক সংকটের জেরে ইয়েমেনে ২০৩০ সাল নাগাদ ১৩ লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সংস্থা ইউএনডিপি।

মঙ্গলবার এক প্রতিবেদনে ইউএনডিপি জানায়, চলতি বছরের শেষে ইয়েমেনে মারা যেতে পারে তিন লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ। এদের মধ্যে ৭০ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু।

ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার এ ঘটনাকে ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকট বলে অভিহিত করেছেন।

২০১৪ সাল থেকে ইয়েমেনে সংঘাত চলছে। তৎকালীন মানসুর হাদি সরকারকে ক্ষমতাচ্যুত করে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের লড়াই চলছে। দেশটিতে কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।

জাতিসংঘের মতে, দেশটিতে অন্তত ১ কোটি ৫৬ লাখ মানুষ অনাহারে রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ