আন্তর্জাতিক

সুদানে একসঙ্গে ১২ মন্ত্রীর পদত্যাগ

সুদানে একসঙ্গে ১২ মন্ত্রীর পদত্যাগ
সুদানে একসঙ্গে ১২ মন্ত্রীর পদত্যাগ

সুদানে বিতর্কিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গত মাসে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুক। এদিকে সামরিক কাউন্সিলের সঙ্গে এক চুক্তির মাধ্যমে গত রোববার প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল হওয়ার পর হামদুকের মন্ত্রিসভার ১২ সদস্য পদত্যাগ করেছেন।

সামরিক কাউন্সিলের সঙ্গে রাজনৈতিক চুক্তির প্রতিবাদে তারা একসঙ্গে পদত্যাগ করেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা ও মিডলইস্ট মনিটর জানায়, আন্তর্জাতিক সম্প্রদায় দুইপক্ষের মধ্যে হওয়া এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। যদিও সুদানের রাজনৈতিক শক্তিগুলো এই চুক্তিকে প্রত্যাখ্যান করেছে। তারা জানান, এটি সামরিক অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা। মঙ্গলবার তারা মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেননি। তবে কী কারণে তারা পদত্যাগ করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ্বালানি মন্ত্রী রয়েছেন। মন্ত্রণালয়গুলোর পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শিক্ষা, শ্রম, পরিবহন, স্বাস্থ্য, যুব ও ধর্মবিষয়ক মন্ত্রীরাও পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ