আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাডুবি, ২৭ জনের মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবি / ছবি: ইন্টারনেট
ভূমধ্যসাগরে নৌকাডুবি / ছবি: ইন্টারনেট

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে যাওয়ার পথে অন্তত ২৭ শরণার্থী অভিবাসী মারা গেছে। স্থানীয় সময় বুধবার (২৪ নভেম্বর) ফ্রান্সের উত্তর উপকূলে ঘটনাটি ঘটে । ফরাসি পুলিশ এবং ক্যালাইসের মেয়র নাতাচা বাউচার্ট বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএফএম টেলিভিশনকে মেয়র জানান, মৃতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় জেলেরা জানিয়েছে, বুধবার স্বাভাবিকের চেয়ে বেশি শরণার্থী এবং অভিবাসী নিয়ে ফ্রান্সের উত্তর উপকূল থেকে নৌকাটি ছেড়েছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধানে অংশ নিতে তিনটি নৌকা ও তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইট বার্তায় বলেছেন, "ইংরেজি চ্যানেলে একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ার ফলে বেশ কয়েকজন নিহত হয়েছেন।" উদ্ধারকর্মীরা কাজ করছে। আশাকরি আমরা সবাইকে উদ্ধার করতে পারবো।

এদিকে জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই ঘটনাটিকে ইংলিশ চ্যানেলের সবচেয়ে বড় একক প্রাণহানির ঘটনা বলে অভিহিত করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ