আন্তর্জাতিক

সৌদি আরবের বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৪৮

সৌদি আরবের বাস-ট্রাক সংঘর্ষ
সৌদি আরবের বাস-ট্রাক সংঘর্ষ

সৌদি আরবের পবিত্র মদিনায় বাস ও ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন ৪৮ জন। স্থানীয় সময় শুক্রবার (২৬ নভেম্বর) উক্ত দুর্ঘটনাটি সংঘটিত হয় ।

আরব নিউজের প্রতিবেদন সূত্রে জানা যে, সৌদি আরবের পবিত্র মদিনা প্রদেশের আল- হিজরাহ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটনা ঘটে।

পবিত্র মদিনা শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে আল- ইয়ুতামাহ শহরের কাছে এ ঘটনায় বাসযাত্রী, চালক ও চালকের সহকারীসহ আহত হন ৪৮জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতদের সঠিক পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের কয়েকটি প্রদেশ থেকে ২০টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। মদিনার পাশাপাশি মক্কা ও কাসিম থেকেও উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে উ’দ্ধার তৎপরতা শুরু করে। আল-হিজরাহ মক্কা ও মদিনার মধ্যকার অন্যতম ব্যস্ত সড়ক ।

হজযাত্রী ও অন্যান্যরা দুটি পবিত্র মসজিদে যাতায়াত করতে সড়কটি ব্যবহার করে থাকেন। এর একটি হচ্ছে মক্কায় অন্যটি মদিনায়। ২০১৯ সালেও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এই মহাসড়কে ৩৫ জনের প্রাণহানি ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, ২০১৯ সালে সমগ্র সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ১২ হাজার ৩১৭ জন ব্যক্তির।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ