আন্তর্জাতিক

ব্যতিক্রমী বিদেশ সফরে ভারত যাচ্ছেন পুতিন

ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট, রাশিয়া
ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট, রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন।

দু’বছর আগে করোনা মহামারির শুরুর পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর। ক্রেমলিন সূত্রে শুক্রবার এ কথা জানা গেছে।

মস্কো বলছে, রুশ নেতা আগামী ৬ ডিসেম্বর ভারত সফরে যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন।

মহামারিকালে এর আগে পুতিন একবারই বিদেশ সফরে বেরিয়েছিলেন। জুন মাসে জেনেভায় তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা রাশিয়া ও ভারতের মধ্যে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশদারিত’¡ আরো জোরদারে কথা বলবেন।

এছাড়া তাদের আলোচনার মূলকেন্দ্রে ভারতকে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্ফুটনিক করোনার টিকা সরবরাহের বিষয়টিও থাকবে।

উল্লেখ্য, ভারত রাশিয়ার সামরিক হার্ডওয়ারের বৃহৎ ক্রেতা দেশ। দেশটি ২০০৮ সালে মার্কিন অবরোধের হুমকি উপেক্ষা করে মস্কোর কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের আদেশ দিয়েছিল।

এছাড়া ভারত বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী দেশ। দেশটি টিকা কর্মসূচি জোরদারে রাশিয়ার স্ফুটনিক ভি করোনার টিকারও অনুমোদন দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ