আন্তর্জাতিক

ইসরায়েলের সাথে বিদ্যুত চুক্তি: জর্ডানে বিক্ষোভ

জর্ডানে বিক্ষোভ
জর্ডানে বিক্ষোভ

ইসরায়েলের সাথে বিদ্যুৎ চুক্তি করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জর্ডান। জাতীয় পতাকা ও প্লাকার্ড হাতে আন্দোলন করছে দেশটির হাজার হাজার জনগণ।

শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানী আম্মানের সড়কে নামেন দেশটির হাজার হাজার বাসিন্দা। আন্দোলনে অংশ নেয় দেশটির ইসলামপন্থী, বামপন্থী ও বিভিন্ন আদিবাসী দলও।

মূলত ‘পানির বিনিময়ে বিদ্যুৎ’ চুক্তিটি বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা অংশ নেন ইসরায়েল বিরোধী সমাবেশেও। তাদের দাবি, চুক্তির মাধ্যমে প্রতিবেশি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। একই দাবি বিরোধী দলের নেতাকর্মীদেরও। এতে করে দেশটির ওপর নির্ভরশীলতা তৈরি হবে বলে মনে করছেন তারা।

গত সোমবার দুবাইয়ে প্রজেক্টটির প্রাথমিক কাগজপত্রে সাক্ষর করেন জর্ডানের পানি বিষয়ক মন্ত্রী ও ইসরায়েলের জ্বালানী মন্ত্রী। সংযু্ক্ত আরব আমিরাতও চুক্তিটিতে সাক্ষর করে। মূলত, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায়ই চুক্তিটি সাক্ষরিত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ