আন্তর্জাতিক

যুক্তরাজ্যে প্রবেশে পিসিআর টেস্ট বাধ্যতামূলক

যুক্তরাজ্যে প্রবেশে পিসিআর টেস্ট বাধ্যতামূলক
যুক্তরাজ্যে প্রবেশে পিসিআর টেস্ট বাধ্যতামূলক

আন্তর্জাতিক যাত্রীদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে যুক্তরাজ্য। এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জোভেদ যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন-এ আক্রান্ত দুই ব্যক্তির শনাক্ত হওয়ার খবর জানান।

শনিবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, বিদেশি যাত্রীরা যুক্তরাজ্যে প্রবেশের পরপরই তাদের পিসিআর টেস্ট করা হবে এবং তাদের করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দোকান, শপিং মল,গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। আগামী তিন সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, ওমিক্রন ভাইরাসে আক্রান্ত ওই দুই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন, তাদের নিজে থেকেই আইসোলেশনে থাকার জন্য বলা হচ্ছে। এই ওমিক্রন ভ্যারিয়েন্ট ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।

দেশটির এসেক্সের চেল্মসফোর্ড ও নটিংহ্যামে দুজনের দেহে নতুন এই ভ্যারিয়েন্টে শনাক্তের পর এই সতর্ক করলেন তিনি। প্রধানমন্ত্রী এর বিস্তার রোধে পদক্ষেপ হিসেবে টিকার বুস্টার ডোজ ক্যাম্পেইনের ঘোষণা দেন।

তবে, প্রধানমন্ত্রী জানান, তিনি আত্মবিশ্বাসী যে, এবারের ক্রিসমাসের উৎসব গতবারের চেয়ে ভালো হবে।

শুক্রবার যুক্তরাজ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এমন দেশগুলোর সংগে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এসব দেশের মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসেথো ও এসওয়াতিনি।

শনিবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, এই নিষেধাজ্ঞার তালিকায় অ্যাঙ্গোলা, মোজাম্বিক, মালাউই ও জাম্বিয়াকে অন্তর্ভুক্ত করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ