আন্তর্জাতিক

বিটা-ডেলটার চেয়েও ওমিক্রন বেশি সংক্রামক তবে উপসর্গ মৃদু

বিশ্বে করোনাভাইরাস
বিশ্বে করোনাভাইরাস

আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' বিশ্বব্যাপী নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে একে 'উদ্বেগের ভ্যারিয়েন্ট' বলে আখ্যায়িত করেছে। আফ্রিকান ওমিক্রন বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্টটি করোনার সবচেয়ে বেশিবার জিন বদলানো সংস্করণ। গবেষণার পর্যায়ে থাকায় প্রাথমিকভাবে এটি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ওমিক্রন নিয়ে বেশকিছু প্রশ্ন দেখা দিয়েছে। ওমিক্রন কি আগের ধরনগুলোর চেয়ে শক্তিশালী? সংক্রমিত হলে পার্শ্বপ্রতিক্রিয়া কেমন হবে? এই ধরনের বিরুদ্ধে করোনার প্রচলিত টিকাগুলো কার্যকর হবে কিনা- এসব বিষয়ে কিছু তথ্য জানা গেছে।

আফ্রিকার দেশ বতসোয়ানায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার চিকিৎসাবিজ্ঞানীরা ধরনটি সম্পর্কে নিশ্চিত হন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার গটেং প্রদেশে। বতসোয়ানায় চারজন এবং হংকংয়ে একজন রোগী শনাক্ত হয়েছে। ইসরায়েল ও বেলজিয়ামেও ওমিক্রনে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্য, জার্মানিসহ ধরনটি আরও বেশকিছু দেশে ছড়িয়ে পড়েছে। তবে নতুন ধরনে এখনও মৃত্যুর কোনো রেকর্ড হয়নি। এমনকি বয়সভিত্তিক সংক্রমণের কোনো তথ্যও নেই সংশ্নিষ্টদের কাছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আফ্রিকান নতুন এই ভ্যারিয়েন্টেটির পুনঃসংক্রমিত হওয়ার শক্তি রয়েছে। এই বার্তা ছড়িয়ে পড়ার পর আফ্রিকার দক্ষিণাঞ্চলের আট দেশের সঙ্গে বিশ্বের অধিকাংশ দেশ আকাশ ও স্থলপথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। বাকি দেশগুলো যোগাযোগ বিচ্ছিন্ন করার পথে রয়েছে। কার্যত আফ্রিকা বৈশ্বিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিটা ও ডেলটার চেয়েও সংক্রামক ওমিক্রন:

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের সংক্রামক রোগবিষয়ক সংস্থা ইমপেরিয়াল ডিপার্টমেন্ট অব ইনফেকশাস ডিজিজের একজন ভাইরোলজিস্টের উদ্ৃব্দতি দিয়ে বিবিসির প্রতিবেদনে নতুন এই ভ্যারিয়েন্টকে ভয়াবহ এবং এ পর্যন্ত পাওয়া সবচেয়ে খারাপ ধরন বলে চিহ্নিত করা হয়েছে। এর 'মিউটেশনের ধারা অস্বাভাবিক' এবং অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে এটি অনেক আলাদা।

দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের পরিচালক অধ্যাপক টুলিও ডি অলিভিয়েরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, সব মিলিয়ে ৫০টি মিউটেশন রয়েছে। এর মধ্যে ৩০টি মিউটেশনেই স্পাইক প্রোটিনে। অধিকাংশ টিকাই স্পাইক প্রোটিনের এই ভ্যারিয়েন্টগুলোকে আক্রমণ করে। ভাইরাসের যে অংশটি 'রিসিপটর বাইন্ডিং ডোমেইন' শরীরের কোষের সঙ্গে প্রথম সংযোগ ঘটায়, নতুন ভ্যারিয়েন্টে সেটির ১০টি মিউটেশন রয়েছে। ভয়াবহ ক্ষতিকর হিসেবে আলোড়ন সৃষ্টি করা ডেলটায় এই মিউটেশন ছিল মাত্র দুটি।

ওমিক্রনের উপসর্গ:

করোনার নতুন এই ধরন নিয়ে প্রথম সতর্ক ঘণ্টা বাজানো দক্ষিণ আফ্রিকার চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েৎজি বলেছেন, তার কাছে চিকিৎসা নেওয়া সন্দেহভাজন কয়েক ডজন ওমিক্রন আক্রান্ত রোগীর শরীরে শুধু মৃদু উপসর্গ দেখেছেন তিনি। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াই তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। দক্ষিণ আফ্রিকা মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাঞ্জেলিক এএফপিকে বলেছেন, গত ১০ দিনে তিনি অন্তত ৩০ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন; যারা করোনা পজিটিভ ছিলেন। তবে তাদের শরীরে তিনি কিছু 'অপরিচিত উপসর্গ' দেখতে পেয়েছেন।

ওই রোগীদের ক্ষেত্রে তিনি যা দেখেছেন, সেটি হলো 'চরম ক্লান্তি'। তবে তরুণ রোগীদের ক্ষেত্রে এই উপসর্গ ছিল একেবারে 'অস্বাভাবিক'। রোগীদের বেশিরভাগই পুরুষ, যাদের বয়স ৪০ বছরের নিচে। তাদের অর্ধেকই করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছিলেন। রোগীদের পেশিতে মৃদু ব্যথা, গলায় খুসখুস ভাব এবং শুকনো কাশি ছিল। মাত্র অল্প কয়েকজনের শরীরের তাপমাত্রা সামান্য বেশি ছিল। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ