আন্তর্জাতিক

জেনেভায় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি শুরু হচ্ছে আজ

ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, জেনেভা
ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, জেনেভা

করোনা মহামারি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি শুরু হচ্ছে আজ। একই সাথে এ বিষয়ে জরুরি বৈঠকে বসছেন জি-সেভেনের স্বাস্থ্য মন্ত্রীরা। আর বর্তমান পরিস্থিতিতে বিশ্বকে সময়ের সঙ্গে পাল্লা দেয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন প্রধান। অন্যদিকে করোনার নতুন ধরনের জন্য টিকা বৈষম্যকে দায়ী করেছেন বিজ্ঞানীরা।

ওমিক্রন শনাক্ত হওয়ার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। আফ্রিকার পর সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ইউরোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শনাক্ত। সেই সাথে বাড়ছে উদ্বেগ আর শঙ্কা।

নেদারল্যান্ডসে ১৩ জনের শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হওয়ায় তিন সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে কঠোর বিধিনিষেধ ও ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে পশ্চিমাসহ অন্যান্য দেশগুলো।

সাউথ আফ্রিকার ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশগুলোকে একটি বৈজ্ঞানিক ও আন্তর্জাতিক স্বাস্থ্য নীতি অনুসরনের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের প্রধান। সেই সাথে বিশ্বকে আফ্রিকার পাশে থাকার আহ্বান জানান তিনি।

বর্তমান সংকট মোকাবেলায় জেনেভায় আজ থেকে শুরু হতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তিনদিনের ‘ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে একটি বৈশ্বিক মহামারি চুক্তি নিয়ে আলোচনার কথা রয়েছে।

বিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর টিকা দেওয়ার হারের মধ্যে বিশাল ব্যবধান বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বিশ্বের কম আয়ের দেশগুলোর মাত্র সাড়ে ৭ শতাংশ মানুষ এক ডোজ টিকা পেয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ