আন্তর্জাতিক

৫০ বছরের বেশি বয়সিরাও পাবেন ওমরাহর অনুমতি

ওমরাহ
ওমরাহ

সৌদি আরব ওমরাহ করার বিষয়ে ফের নতুন নির্দেশনা দিয়েছে। এবার ৫০ বছরের বেশি বয়সিদের ওমরাহর অনুমতি দেবে দেশটি। এর আগে চলতি মাসের মাঝামাঝি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সিদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। খবর সৌদি গেজেট।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সি বিদেশিদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে না। বয়স্ক বিদেশিরা ওমরা পালনের অনুমতি পাবেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা ও প্রতিরোধমূলক প্রোটোকল মেনে এই অনুমতি দেওয়া হবে। এর অংশ হিসাবে সৌদি আরবে প্রবেশের আগে বিদেশিদের অবশ্যই করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দিতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ