আন্তর্জাতিক

পেরুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প, আহত ১০

পেরুতে ভূমিকম্প / CNN
পেরুতে ভূমিকম্প / CNN

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির উত্তরাঞ্চলে এই কম্পন অনুভূত হয়। পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় সকাল ৫টা ৫২ মিনিটে দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩১ কিলোমিটার।

শক্তিশালী এই ভূমিকম্পে ৭৫টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন দশ জন। ভূমিকম্পের ঘটনায় দক্ষিণ আমেরিকার এই অঞ্চলজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল পেরুর ছোট শহর সান্তা মারিয়া দ্য নিয়েভা থেকে ৯৮ কিলোমিটার পূর্বে। ওই এলাকাটি মূলত পেরুর আমাজন অঞ্চল এবং সেখানে আমাজনের আদিবাসী সম্প্রদায় বসবাস করে থাকে।

এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

এই ভূমিকম্পের কারণে পার্শ্ববর্তী দেশ ইকুয়েডরেও ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ আগস্ট পেরুর মধ্য উপকূলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। শক্তিশালী সেই ভূমিকম্পে পাঁচশর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। / সিএনএন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ