আন্তর্জাতিক

ওমিক্রন নিয়ে আতঙ্কের কিছু নেই: বাইডেন

জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট
জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট

করোনার ওমিক্রন ধরন নিয়ে নিজ দেশের নাগরিকদের ‘আতঙ্কিত’ না হওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আপাতত দেশটিতে লকডাউন কিংবা চলাচলে বিধিনিষেধ বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাইডেন বলেন, “ওমিক্রন উদ্বেগের কারণ বটে, তবে আতঙ্কের কারণ নয়।”

এ কারণে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে লকডাউনের প্রয়োজন নেই। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিমানে চলাচলের ক্ষেত্রে টিকা গ্রহণ ও করোনা পরীক্ষার বাধ্যবাধকতার প্রয়োজনীয়তাও দেখছেন বলে জানান বাইডেন।

তবে বাধ্যতামূলকভাবে টিকা দিতে হবে এবং মাস্ক পরতে হবে।

সম্প্রতি আফ্রিকা অঞ্চলে শনাক্ত হয় ওমিক্রন। এখন পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে করোনার নতুন ধরনটিতে আক্রান্তের খবর পাওয়া গেছে।

এদিকে দেশে দেশে ওমিক্রন শনাক্তের খবর মেলার পর আফ্রিকার আট দেশ থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন মনে করছেন, অমিক্রন নিয়ন্ত্রণে ভালো অবস্থানে রয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির আশা করছেন, করোনার প্রচলিত টিকাগুলো ওমিক্রনের বিরুদ্ধেও কাজ করবে। আর বুস্টার ডোজ সুরক্ষা বাড়াবে।

সোমবার ওমিক্রন নিয়ে প্রকাশিত এক সংক্ষিপ্ত নিবন্ধে ডব্লিউএইচও সতর্কবার্তা দেয়। এতে ডব্লিউএইচও হুঁশিয়ার করে বলে, করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বকে অত্যন্ত ‘উচ্চ ঝুঁকি’তে রেখেছে। বিশ্বকে তা মোকাবিলায় প্রস্তুত হওয়ার তাগিদ দেয় বিশ্ব সংস্থাটি। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ