আন্তর্জাতিক

ইস্তাম্বুলে মৌসুমী ঝড়ে বিদেশিসহ নিহত ৪

ইস্তাম্বুলে মৌসুমী ঝড়
ইস্তাম্বুলে মৌসুমী ঝড়

তুরস্কের ইস্তাম্বুলে ব্যাপক ঝড়-জলোচ্ছ্বাসে প্রাণ হারালেন এক বিদেশিসহ ৪ জন। মঙ্গলবারের প্রাকৃতিক দুর্যোগে আরও ১৯ জন গুরুতর আহত হয়েছেন।

প্রশাসন জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তুরস্কের জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ইস্তাম্বুলে আঘাত হানে মৌসুমী ঝড়। এতে ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকার ঘরবাড়ি, স্থাপনা। প্রবল জলোচ্ছ্বাসে উল্টে গেছে বহু নৌযান। দুর্ঘটনা এড়াতে বসফরাস প্রণালীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে সব নৌযানের চলাচল।

ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরের অন্যতম সংযোগস্থল হিসেবে পরিচিত এই প্রণালী। ইস্তাম্বুলে বিমানবন্দরেও জারি করা হয়েছে সতর্কতা। ভিন্ন রুট ব্যবহার করে বিকল্প এয়ারপোর্টে নামছে বিমান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ