আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত ৩

মিশিগানে শিক্ষার্থীর গুলিবর্ষণ / The Economics Times
মিশিগানে শিক্ষার্থীর গুলিবর্ষণ / The Economics Times

যুক্তরাষ্ট্রের মিশিগানে বন্দুকধারী এক কিশোরের হামলায় প্রাণ হারিয়েছে ৩ স্কুল শিক্ষার্থী। মঙ্গলবারের গোলাগুলিতে আরও ৮ জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সময় দুপুর নাগাদ অক্সফোর্ড হাইস্কুলে এলোপাথাড়ি গুলি ছোঁড়া শুরু করে ১৫ বছরের এক শিক্ষার্থী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই কিশোরী এবং এক কিশোর। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সন্দেহভাজন হামলাকারীকে আটকের পাশাপাশি জব্দ করা হয়েছে একটি হ্যান্ডগান। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। চলছে জিজ্ঞাসাবাদ ও তদন্ত।

স্থানীয় একটি হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে; তাদের মধ্যে রয়েছেন এক শিক্ষকও। স্কুল থেকে বাকিদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। গেলো বছরই যুক্তরাষ্ট্রে ৬১১টি বন্দুক হামলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ