আন্তর্জাতিক

গ্রীসে ষাটোর্ধ্বদের টিকা বাধ্যতামূলক, না নিলে জরিমানা

গ্রীসে ষাটোর্ধ্বদের টিকা বাধ্যতামূলক / BBC
গ্রীসে ষাটোর্ধ্বদের টিকা বাধ্যতামূলক / BBC

গ্রীসে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৬০ বছর এবং তার চেয়ে বেশি বয়সী মানুষদের জন্য টিকা বাদ্যতামূলক করা হয়েছে। যারা টিকা নেননি, তাদের জন্য জরিমানার ব্যবস্থা করা হয়েছে। যদিও এই সিদ্ধান্তে দেশটিতে নাগরিক অধিকার এবং স্বাধীনতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস মন্ত্রীসভার জরুরি বৈঠকের পর জানান, সবচেয়ে ঝুঁকিতে পড়া নাগরিকদের রক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং এই সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

নতুন নিয়ম অনুযায়ী, ৬০ বছরের বেশি বয়সী গ্রীকদের টিকা নিতে হবে অথবা ১১৩ ডলার জরিমানা দিতে হবে। আগামি মাস থেকে ঐ জরিমানা আরোপ এবং তা সংগ্রহ করার জন্য দেশটির কর কর্তৃপক্ষকে অনুমতি দেয়া হয়েছে।

গ্রীসে বুধবার সকাল পর্যন্ত ওমিক্রন প্রকরণে সংক্রমিত কোন রোগী সনাক্ত হয়নি। তবে সাম্প্রতিক সময়ে কিছু পদক্ষেপ নেওয়ার পরও কোভিড-১৯ এর সংক্রমণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ঐ পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, টিকা নেননি এমন মানুষদের রেস্তোরাঁ, ব্যায়ামাগার এবং থিয়েটারসহ যেকোনও জনসমাগমে প্রবেশে নিষেধাজ্ঞা। / ভয়েজ অব আমেরিকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ