আন্তর্জাতিক

মালিতে বাসে হামলা-আগুন, নিহত ৩১

মালিতে বাসে হামলা-আগুন, নিহত ৩১
মালিতে বাসে হামলা-আগুন, নিহত ৩১

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বাসে জঙ্গিদের হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার সকালে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা বেসামরিক নাগরিকদের বহনকারী বাসটিতে গুলি ছুড়ে চালককে হত্যার পর আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইএফই সংবাদ সংস্থার এক খবরে বলা হয়, নিহতদের বেশিরভাগই নারী, যারা কাজে যাচ্ছিল।

ঘটনাস্থলের নিকটবর্তী শহর ব্যাংকঅ্যাসের মেয়র মৌলায়ে গুয়িন্ডো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সশস্ত্র লোকজন গাড়ি ও যাত্রীদের লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। পরে গাড়িটিতে তারা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ৩১ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বা নিখোঁজ রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ